ফের টুইটারে নিষিদ্ধ হলেন কেনি ওয়েস্ট

২ ডিসেম্বর, ২০২২ ২০:৪৬  
বিখ্যাত র‌্যাপার কেনি ওয়েস্টের টুইটার অ্যাকাউন্ট আবারও বাতিল করা হয়েছে। শুক্রবার নিয়ম লঙ্ঘনের অপরাধে তার অ্যাকাউন্ট (নতুন নাম ‘ই’) বাতিল করা হয়। খবর রয়টার্স। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, টুইটারে মালিকানা পাওয়ার পর গত অক্টোবরে র‌্যাপার কেনি ওয়েস্টের বাতিল করা টুইটার অ্যাকাউন্ট ফিরিয়ে দিয়েছিলেন ইলন মাস্ক। কিন্তু অ্যাকাউন্ট পুর্নবহালের দুই মাসের মাথায় আবার নিয়ম লঙ্ঘনের অপরাধে দ্বিতীয়বার তার অ্যাকাউন্ট বাতিল করা হলো। মুক্ত বাক স্বাধীনতার বাহক দাবি করা টুইটারের মালিক ইলন মাস্কই গত অক্টোবরে র‌্যাপার কেনি ওয়েস্টকে স্বাগত জানিয়েছিলেন। সবশেষ টুইটে মাস্ক জানান, আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি। তবুও তিনি আমাদের নিয়মের বিরুদ্ধে গিয়ে সহিংসার প্ররোচনা দিয়েছেন। তাই তার অ্যাকাউন্ট বাতিল করা হবে। এ বিষয়ে টুইটারের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ডিবিটেক/বিএমটি